০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুখগহ্বরে ১ কিলো সোনা দিল্লিতে গ্রেফতার ২ বিদেশি

পুবের কলম ওয়েবডেস্কঃ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দর থেকে গ্রেফতার দুই সোনা পাচারকারী। পাচারকারীরা মুখের ভেতর অনন্য উপায়ে প্রায় ১ কেজি সোনা লুকিয়ে কাস্টমসের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে। তবে বিমানবন্দরের রক্ষীদের তৎপরতায় কাস্টমসের আধিকারিকরা এদের গ্রেফতার করে। আধিকারিকরা জানান– প্রায় ৪৫ লক্ষ টাকার সোনা নিয়ে দুবাই থেকে দিল্লি পৌঁছায় দুই বিদেশি পাচারকারী। দিল্লি কাস্টমস জোনের তরফ থেকে আরও জানানো হয়েছে এরা দুজনই উজবেকিস্তানের নাগরিক। দুবাই থেকে আসা দুই উজবেক ইন্দিরা গান্ধি বিমানবন্দরে কাস্টমসের পাতা জালে আটকে পড়ে। তল্লাশি চালাতেই এদের মুখের ভেতর থেকে ৯৫১ গ্রাম সোনা এবং ধাতুর একটি চেন উদ্ধার হয়। পাচারকারীরা দাঁতের ওপর সোনার পাত লাগিয়ে চেনটি মুখের মধ্যে রেখেছিল।

অনন্য উপায়ে সোনা এবং মূল্যবান ধাতু পাচারের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও শরীরের বিভিন্ন অঙ্গে সোনা লুকিয়ে পাচারের ঘটনা ঘটেছে। কয়েক মাস আগেই ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক মহিলা সমেত তিনজন সুদানের নাগরিকের কাছ থেকে ১.৮২ কোটি টাকা মূল্যের ৪.১ কিলোগ্রাম সোনা সমেত  আটক করেছিল কাস্টমস।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখগহ্বরে ১ কিলো সোনা দিল্লিতে গ্রেফতার ২ বিদেশি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার