পুবের কলম,ওয়েবডেস্ক: ওড়িশার ‘ট্রিপল ট্রেন ট্র্যাজেডি’র দুই মাস পার। অথচ এখনও অশনাক্ত ২৯ দেহ।  সম্প্রতি হাসপাতাল সূত্রে এমনটাই জানা গেছে। দেহগুলি এখনও ভুবনেশ্বরের  এইমস  রয়েছে।
সূত্রের খবর, দুর্ঘটনাস্থল থেকে ১৬২ জনের দেহ পাঠানো হয়েছিল এইমসে। প্রথম দফার ডিএনএ পরীক্ষার পর ৮১ জনের দেহ শনাক্ত হয়।  দ্বিতীয় দফার ডিএনএ পরীক্ষার পর ৫২ জনের দেহ তাঁদের স্বজনদের হাতে তুলে দেওয়া  হয়েছে। বাকি ২৯ জনের দেহ এখনও অশানাক্ত রয়েছে।