পুবের কলম, ওয়েবডেস্ক: হামাসের হাতে আটকদের সন্ধানে গাজার উপর উড়ছে মার্কিন ড্রোন, এমনটাই খবর সামনে এসেছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, এক সপ্তাহের বেশি সময় তারা এই ড্রোন পরিচালনা করছে। কারণ গাজায় ২০০ জনেরও বেশি লোকের ১০ মার্কিন নাগরিকের এখনও খোঁজ মেলেনি। তারা হামাসের টানেল নেটওয়ার্কে আটক ছিল অনুমান।
এদিকে, হামাসের হাতে বন্দী অবস্থায় থাকা নাগরিকদের মুক্ত করতে সংগঠনটির নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করেছে থাইল্যান্ডের সরকারি একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে ছিলেন থাই পার্লামেন্টের স্পিকার আরিপেন উতারাসিন।আরও পড়ুন:
বৈঠকে হামাস নেতারা সঠিক সময়ে থাই বন্দীদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু সেই ‘সঠিক সময়’ কখন আসবে, সে সম্পর্কিত কোনো ইঙ্গিত তারা দেননি।
গত ২৬ অক্টোবর ইরানের রাজধানী তেহরানে দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়েছে।আরও পড়ুন:
আরিপেন বলেন, ‘আমরা হামাস নেতাদের অনুরোধ করে বলেছি যে এই থাই নাগরিকরা নিরপরাধ এবং হামাস কবে তাদের মুক্তি দেবে।’
আরও পড়ুন:
জবাবে হামাস প্রতিনিধিরা বলেছে, সঠিক সময় এলেই তাদের মুক্তি দেওয়া হবে। কিন্তু সুনির্দিষ্ট কোনও তারিখ তারা জানায়নি। কিন্তু হামাস জানিয়েছে, অন্যান্য আটকদের মতো তাদের নাগরিকদেরও যত্নে রাখা হয়েছে।
আরও পড়ুন: