পুবের কলম ওয়েব ডেস্ক: গোরক্ষপুরের বিনোদ কুমার গন্ড মনে করেন, তার ভারতরত্ন পাওয়া উচিত। রাষ্ট্রপতির কাছে তিনি এ ব্যাপারে চিঠিও লিখেছেন এবং সেই চিঠি রাষ্ট্রপতি ভবনে পৌঁছেও গিয়েছে।

'ভারতরত্ন দিন', রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন গাড়িচালক

কেন বিনোদের এমন মনে হল?

কারণ, বিনোদের অন্তরাত্মা নাকি সে রকমই বলছে। তার দাবি, ৩০ সেপ্টেম্বর তিনি যখন সন্ধেবেলা ধ্যান করছিলেন, তার অন্তর বলে উঠেছিল, তার ভারতরত্ন পাওয়া উচিত। বিনোদের বয়স ৩৯, পেশায় গাড়িচালক।