নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :- গতকাল তপনের সাথিহার গ্রামে গিয়ে অভিষেক বন্দ্যােপাধ্যায় দণ্ডি কাণ্ডে নির্যাতিতা তিন জনজাতি মহিলার কাছে ক্ষমা প্রার্থনার কয়েক ঘন্টার মধ্যেই বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো দণ্ডি কাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত তথা প্রাক্তন জেলা তৃণমৃল মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে। যদিও গতকাল ওই তিন জনজাতি মহিলার সঙ্গে দেখা করে বেরোনোর সময় সংবাদ মধ্যমকে ওই প্রাক্তন সভা নেত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থ্যা নেওয়ার ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই ওই নেত্রী তার বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ খোয়ান। অন্যদিকে তাকে গ্রেফতার করা হতে পারে বলে ও আশঙ্কা করা হচ্ছে।
যদিও এ ব্যাপারে প্রদীপ্তা চক্রবর্তীর কোন বক্তব্য পাওয়া যায় নি। তিনি সেই ঘটনার পর থেকেই আর প্রকাশ্যে যেমন আসছেন না তেমনি সংবাদ মধ্যমের ফোন ও ধরছেন না।আরও পড়ুন:
এদিকে গতকাল অভিষেকের সভার পরেই বালুরঘাট পুরসভার পক্ষ থেকে চেয়ারম্যান এক নির্দেশ নামা জারি করে ভাইস চেয়ারম্যান পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
অপরদিকে আজ বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে এব্যাপারে প্রশ্ন করা হলে বলেন, ঘটনার পর আমরা বলেছিলাম বিষয়টি লজ্জা জনক।
তৃনমুলের রাজ্য নেতৃত্ব ঘটনার পর তাকে দলের পদ থেকে সরিয়ে দেয়। আমি তখন বলেছিলাম বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছে। নেতৃত্ব পরবর্তীতে যেভাবে নির্দেশ দেবে আমরা সে ভাবেই কাজ করব। গতকাল রাজ্য নেতৃত্বের তরফে যে ভাবে নির্দেশ এসেছে আমরা সেই নির্দেশ মেনেই কাজ করেছি বলে তিনি জানান।আরও পড়ুন:
এখন দেখার বিষয় এটায় যে, ভাইস চেয়ারম্যান পদ হারানোর পর এবার প্রদীপ্তার বিরুদ্ধে প্রশাসনিক কোন পদক্ষেপ নেয় কিনা জেলা প্রশাসন।