দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন:  বিকল্প পৌষমেলার আমন্ত্রিতদের তালিকায় বিশ্বভারতী উপাচার্য বিদ‍্যুৎ চক্রবর্তীর নাম না বাদ যাওয়ায় খুব গোঁসা হয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ‍্যুৎ চক্রবর্তীর। রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিজের বয়ান ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ‍্যোপাধ‍্যায়ের মাধ্যমে প্রকাশ করেছেন।

এক অধ‍্যাপক বলেন, বর্তমান উপাচার্যকে যখন সিকিউরিটি পাঠিয়ে সিডিউল অনুযায়ী পৌষমেলা সংক্রান্ত মিটিংয়ে ডাকা হলো, মিটিং নিজে ডেকে হাজির হলেন এবং উপরন্তু জেলা শাসকের ফোনটিও ধরার সৌজন্য দেখান না। তবুও মেলা কমিটি উপাচার্যকে আমন্ত্রণ জানিয়েছে। তবে অতিথি তালিকায় নাম না থাকায় তাঁর গোঁসার কারণ এখানে কিছু থাকতে পারে না।

এখন তিনি সবার কাছে উপেক্ষার পাত্র। পুর প্রধান পর্ণা ঘোষও  উপাচার্যের বক্তব্যে গুরুত্ব দিতে চান নি।

উল্লেখ্য, বোলপুর শান্তিনিকেতন পৌষমেলা-২০২২ টি অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার থেকে ।  তেইশে ডিসেম্বর মেলার উদ্বোধন করবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত থাকছেন বিধান সভার উপাধ্যক্ষ আশিস বন্দ‍্যোপাধ‍্যায়, প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত এবং ভারপ্রাপ্ত উপাচার্য সবুজ কলি সেন প্রমুখ। আর সেখানেই নাম নেই বিদ‍্যুৎ চক্রবর্তীর।