আরও পড়ুন:
ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ড হারবারঃ দীর্ঘদিন ধরেই খারাপ এলাকার একমাত্র পানীয় জলের উৎস নলকূপটি। বারবার প্রশাসন কে জানিয়েও মেলেনি কোন ফল। এমনটাই অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার কাটাখালি মোহনপুর পঞ্চায়েত এলাকায় গত ১ মাস ধরে নলকূপ খারাপ থাকায় এলাকার বাসীন্দারা জলের সমস্যায় পড়েন।
আরও পড়ুন:
অবশেষে জলের দাবীতে সোমবার আমড়াতলা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসীন্দারা। পরে ঘটনার খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যানচলাচল স্বাভাবিক করে। ক্ষুব্ধ গ্রামবাসীরা জানিয়েছেন গোটা এলাকায় একটাই নলকূপ। জলের জন্য যেতে হচ্ছে দূরদূরান্তে। বাধ্য হয়েই তারা এইদিন রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেন।