পুবের কলম ওয়েবডেস্কঃ ১০ বছর পর ফের জিটিএ নির্বাচন, রবিবার সকাল থেকেই উৎ সবের মেজাজে পাহাড়ে চলছে ভোটগ্রহণ। একই সঙ্গে আজ শিলিগুড়ি মহকুমা পরিষদ সহ রাজ্যের ৬টি পুরসভার ৬ টি ওয়ার্ডেও চলছে ভোটগ্রহণ।
আরও পড়ুন:
রবিবারের ভোটে নজরে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট এতদিন শিলিগুড়ি মহকুমা পরিষদ ছিল বামেদের হাতে। পুরভোটে সাফল্য আসার পর সেই গড়েও ঘাসফুল ফোটার আশায় বুক বেঁধেছে তৃণমূল। অশোক ভট্টাচার্যরাও মরীয়া নিজেদের এই দুর্গ রক্ষা করতে।
টানটান লড়াই এই শিলিগুড়ি মহকুমা পরিষদে।আরও পড়ুন:
শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯ আসন, ৪ পঞ্চায়েত সমিতির ৬৬ আসন এবং ২২ গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনে চলছে ভোটগ্রহণ।
আরও পড়ুন:
ভোটগ্রহণ চলছে রাজ্যের ৬ টি পুরসভার ওয়ার্ডেও। নজর থাকবে ঝালদা পুরসভার ২ নম্বর এবং পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। এই দুই ওয়ার্ডের কাউন্সিলররা খুন হন।
আরও পড়ুন:
এছাড়া দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এবং হুগলির চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও চলছে ভোটগ্রহণ।