WBCHSE Result 2025: ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল
আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদকঃ ৭ মে উচ্চ মাধ্যমিকের (WBCHSE Result) 2025 ফল প্রকাশ হবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার বেলা সাড়ে ১২টায় ফল ঘোষণা হবে। সংসদের সল্টলেকের অফিস বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। এর পর দুপুর ২টো থেকে নির্দিষ্ট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখা যাবে।
একই সঙ্গে (WBCHSE Result) 2025রেজাল্ট ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ৮ মে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষকরা তা তুলে দেবেন ছাত্র ছাত্রীদের হাতে।আরও পড়ুন:
Gautam Gambhir: পহেলগাঁও হামলায় প্রতিবাদ, গম্ভীরকে হত্যার হুমকি আরএসএস কর্মীর
রেজাল্ট দেখতে পারবেন (WBCHSE Result 2025)
https//result.wb.gov.in
https://wbresults.nic.in/
https//results.digilocker.gov.in/
www.results.shiksha
https//www.results.shiksha
আরও পড়ুন:
উপরিউক্ত লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ফলাফল। চলতি বছর ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
১৮ মার্চ পরীক্ষা শেষ হয়। প্রায় দেড় মাসের মাথায় ফল ঘোষণা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার আগে ২ মে চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সকাল ৯টায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করবে মধ্যশিক্ষা পর্ষদ। এরপর ৯টা ৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইট ও অ্যাপে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। সকাল ১০টা থেকে বিভিন্ন স্কুল মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।আরও পড়ুন:
https://youtu.be/Wu7kWx6-aoA