পুবের কলম প্রতিবেদক: জানুয়ারি শুরু হয়ে গেলেও শহর কলকাতায় তেমনভাবে দেখা মেলেনি শীতের। তবে খুব শীঘ্রই জাঁকিয়ে শীত পড়তে চলেছে শহরে। যদিও জেলাগুলিতে হাঁড় কাঁপানো ঠাণ্ডা শুরু হয়েছে সপ্তাহ দু’য়েক আগেই। হাওয়া দফতর থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই কলকাতায় ১৪ ডিগ্রিতে নামল তাপমাত্রা। তবে আজ থেকে ফের তাপমাত্রা বাড়বে।
আরও পড়ুন:
সম্প্রতি আবহাওয়া দফতরের তরফে একথা জানানো হয়েছে। বেশ কয়েকদিন পর ফের ঠাণ্ডায় জবুথবু রাজ্যবাসী। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশেই থাকবে। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৮ থেকে ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।
তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন:
পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হাওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের রাজ্যগুলিতে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে দক্ষিণ পূর্ব আরবসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে।
আরও পড়ুন:
মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করে।
মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার তাপমাত্রা আরও কমে যায়। বুধবার বছরের প্রথম শীতলতম দিন দেখল কলকাতা।আরও পড়ুন:
অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গা থেকে ঠাণ্ডা বাতাস ঢুকতে শুরু করায় সিকিমের ছাঙ্গুতে বরফ পড়তে শুরু করেছে। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের হাওয়ার কারণেই উত্তরবঙ্গের তাপমাত্রা কমের দিকে থাকবে।