পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৪ সালের প্রথম থেকেই বিরূপ আচরণ শীতের। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারিতে শাল-সোয়েটার সেইভাবে দরকার হয়নি। তাই এবার সামনেই মকর সংক্রান্তি, আশায় বুক বেঁধেছে বঙ্গবাসী। আবহাওয়া দ্রুত বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, তাপমাত্রা বেড়েছে মাসের প্রথম দিক থেকেই। তার প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝা। ফলে শীত সেভাবে উপভোগ করতে পারেনি বঙ্গবাসী। কলকাতার পারদ ছুঁয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে।
সপ্তাহ শেষে শীত ফিরবে বলে আশা করা হচ্ছে। ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। আগামী তিনদিনে কম করে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদপতন দেখতে পাওয়া যেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আপাতত আগামী কয়েকদিন বাংলায় নতুন করে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হাওয়া অফিস এও বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই দেখা যাবে ঘন কুয়াশার দাপট চলতে থাকবে।আরও পড়ুন: