পুবের কলম,ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে চলছে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ। হামাসের হামলার ঘটনায় গোয়েন্দা বাহিনী মোসাদের ব্যর্থতার খবর ফলাও করে প্রচার করেছে ইজরাইলি মিডিয়া।তারা গোয়েন্দা বাহিনী মোসাদের ব্যর্থতার খবরও গুরুত্ব দিয়ে প্রচার করেছে। হামাসের হামলায় ইজরায়েলের প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। ১,৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ইজরায়েলের পাল্টা হামলায় গাজা উপত্যকায় ২৩২ জনের মৃত্যু হয়েছে।
আহত ১,৭০০ জনেরও বেশি।আরও পড়ুন:
ইজরায়েল-হামাস যুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ৪৯২ জনের মৃত্যু হয়েছে। আহত ৩,২০০ জন। শতাব্দীর সবচেয়ে বড় এই হামলার পর ইজরায়েলের গোয়েন্দা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সবচেয়ে বেশি প্রশ্নের মুখে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এমনিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, দুরন্ত গোয়েন্দা সংস্থা মনে করা হয় মোসাদকে।
তাবড় দেশগুলি মোসাদের ভয়ে কাঁপে। বিশ্বজুড়ে মোসাদের গুপ্তচর ছড়িয়ে। কিন্তু নিজের দেশে হামলার আগে তার খবর দিতেই ব্যর্থ হল মোসাদ। হামাস বাহিনি ইজরায়েলে বিভিন্ন দিক থেকে হামলা চালিয়েছে। ভূপৃষ্ঠ, সমুদ্র ও পথে বোমাবর্ষণ করেছে হামাস। সেনা ঘাঁটি থেকে শুরু করে নানা এলাকাতে হামাস হামলা চালিয়েছে।আরও পড়ুন:
এমতাবস্থায় ইজরায়েলের মিডিয়ায় প্রশ্ন তোলা হয়েছে, ইজরায়েল এত বড় ভুল কীভাবে করল? হামাসের পরিকল্পিত হামলা। তা সত্ত্বে মোসাদের কাছে আগে থেকে এর খবর মিলল না কেন? শুধু মোসাদ নয়, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই এর-এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ইজরায়েলের কাছের বন্ধু মনে করা হয়। অনেক সময় মোসাদ ও সিআই এ-কে যৌথ অভিযানও চালাতে দেখা গিয়েছে।