পুবের কলম, ওয়েবডেস্ক:  গাজার অন্ধকারে বসে মর্মস্পর্শী বার্তা দিলেন ফিলিস্তিনি শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেফাত আল-আরির। গাজায় তার বাড়ি থেকে সাক্ষাৎ দিতে গিয়ে চোখে জল চেপে রেখে কথা বললেন রেফাত।

অধ্যাপক রেফাত বলেন, 'ছোটো সন্তান ভয়ে সিঁটিয়ে আছে। অফিস, ফিলিস্তিনের পরিকাঠামো, আবাসন, স্কুল, স্বাস্থ্য পরিকাঠামো, সব গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আপনারা জানেন না, এখানে কি অবস্থায় আছি। একটা কালো অন্ধকার অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি আমরা। এই অবস্থার থেকে মুক্তি কিভাবে মিলবে জানি না। পানীয় জল নেই। গাজা থেকে বের হওয়ার কোনও পথ আর খোলা নেই।
মনে হচ্ছে গণ আত্মহত্যা করতে হবে। ইসরাইলের আমাদের দিকে আক্রমণ চালাচ্ছে। বুঝতে পারছি না ইসরাইল কি চাইছে। হত্যাকাণ্ড চালানো হচ্ছে। রেফাত বলেন, আমি একজন অধ্যাপক।
বাড়ি এক্সপো মার্কারে। কি কঠিন অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছি, বোঝাতে পারব না।  আমি আমার বন্ধুদের, পরিচিতদের অবস্থার কথা জানিয়েছি। আমরা অসহায়, আমাদের আর হারানোর কিছুই নেই।'

রেফাত যখন কথা বলছিলেন, তখন মাঝে মধ্যেই বোমা পড়ার শব্দ ভেসে আসছিল। শব্দে কোনও রকমে চোখের জল লুকিয়ে পরিস্থিতির কথা জানান রেফাত।

রেফাত আলি আরির এই ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।