পুবের কলম,ওয়েবডেস্ক: দুর্যোগের মেঘ কেটেও কাটলো না। ফের বেড়েছে যমুনার জলস্তর। লালকেল্লা, কাশ্মীরি গেট, সুপ্রিম কোর্ট চত্বরের পর এবার নদীর জল ছুঁল তাজমহলের দেওয়াল।  ১৯৭৮ সালের পর সোমবার যমুনার জল ঢোকে তাজমহল চত্বরে।
৪৫ বছরের রেকর্ড ভেঙে ফের যমুনার জলে শাহজাহানের ‘ভালোবাসার প্রাসাদ’।

এদিকে, তাজমহল চত্বর জলে ভেসে যাওয়া চিন্তায় পড়েছেন ইতিহাসবিদরাও। ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত চিন্তার কোনও কারণ নেই। তাজমহলের বেসমেন্টে এখনও যমুনার জল  প্রবেশ করেনি।