পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি নেতার গুলিতে আহত মহিলার মৃত্যু জবলপুরে। গত ৩০ ঘন্টা ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ওই যুবতী। ছিলেন লাইফ সাপোর্ট-এ।

উল্লেখ্য, বিগত ১৬ জুন অভিযুক্ত প্রিয়ংশ বিশ্বকর্মার সঙ্গে তারই অফিসে দেখা করতে যান বছর ২৬ এর ওই যুবতী।

সেখানেই  নিজের বন্দুক দিয়ে ওই তরুণীকে গুলি করে অভিযুক্ত। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন নির্যাতিতা। অবচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইতিমধ্যেই অভিযুক্ত কে গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও অস্ত্র আইনের বিধানের অধীনে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এমপি কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌরভ শর্মা দাবি করেছেন যে অভিযুক্ত তার ফেসবুক প্রোফাইলে নিজেকে বিজেপি নেতা বলে উল্লেখ করেন।

অভিযুক্ত ব্যক্তি বিজেপির গোয়ারিঘাট মণ্ডলের একজন পদাধিকারী ছিলেন।  তার ফেসবুক অ্যাকাউন্টে  জুড়ে রয়েছে বিজেপির শীর্ষ নেতাদের ছবি।