উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, আহত বেশ কয়েকজন ভর্তি স্থানীয় হাসপাতাল ও নার্সিংহোমে। সোমবার বকুলতলা থানা এলাকার জয়নগর কুলতলি রোডের খোলাখালীতে একটি অটো, একটি লরি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে। মৃত্যু হয় অটোই থাকা এক যাত্রীর। আহত হন মোটরবাইক চালক, অটো চালক সহ বেশ কয়েকজন অটোর যাএী। ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ।
এলাকার স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতাল, নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতাল ও স্থানীয় নার্সিংহোমে ভর্তি করান।আরও পড়ুন:
জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর মোটরবাইক চালক হল দেবনাথ নস্কর, বাড়ি মগরাহাট থানার উড়েল চাঁদপুর এলাকায় ও গুরুতর আহত অটো চালক হলো শঙ্খনাথ নস্কর, বাড়ি কুলতলি থানার জালাবেড়িয়ায়। এই দুজনের অবস্থা গুরুতর হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানাতরিত করা হয়। ওদিকে আরেক গুরুতর আহত এক অটো যাত্রীকে স্থানীয় মানুষজন নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
মৃত ওই যুবকের নাম আনসার মন্ডল, বয়স ২৩ বছর।
বাড়ি কুলতলি থানার মেরীগঞ্জ ৬ নং এলাকার কৈলাশ নগর এলাকায়।পুলিশ ও স্থানীয় সূএে জানা গেল, সোমবার দুপুরে জয়নগর থেকে কুলতলি মুখি একটি অটো, কুলতলি মুখি একটি মোটরবাইক ও জয়নগর মুখি একটি লরীর মধ্যে সংঘর্ষ ঘটে। আর তাতেই গুরুতর আহত হন মোটরবাইক চালক, অটো চালক সহ অটোর যাএীরা।আরও পড়ুন:
স্থানীয় মানুষ জন তড়িঘড়ি তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করান।আর নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে এক অটোর যাএীকে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহ টি বকুলতলা থানার মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূএে জানা গেল।আর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কয়েক দিন আগেও এই এলাকায় পথ দূর্ঘটনা ঘটেছে। বেপরোয়া যান চলাচল এই এলাকায় বেড়ে চলায় দূর্ঘটনা বাড়ছে বলে মনে করেন স্থানীয় মানুষ জন।