পুবের কলম,ওয়েবডেস্ক: বয়স ১১০। বয়সের ছাপ সর্বত্র স্পষ্ট। তবুও লেখাপড়ার প্রতি আগ্রহ কমেনি। তাই এই বয়সে ভর্তি হয়েছেন স্কুলে। ‘কখনও না করার চেয়ে দেরিতে করা ভালো’- প্রবাদটির যথার্থতা প্রমাণ করেছেন সউদি আরবের নাওদা আল কাহতানি।
সউদি আরবের এই নারী দেশটির দক্ষিণ-পশ্চিমে উমওয়াহ গভর্নরেটের আল-রাহওয়া সেন্টারের সহায়তায় পড়াশোনায় ফিরে এসেছেন। ৪ সন্তানের মা নাওদা আল কাহতানির বড় সন্তানের বয়স ৮০ বছর। আর সবচেয়ে ছোট সন্তানের বয়স ৫০ বছরের মধ্যে। তিনি জানান যে, পড়তে ও লিখতে শেখা তার জীবন বদলে দিয়েছে। কয়েক সপ্তাহ আগে তিনি নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে যোগ দেন। সেখানে ৫০ জনের সঙ্গে তিনি লেখাপড়া করছেন। ওই বিদ্যালয়ে সব বয়সের শিক্ষার্থীদের বর্ণমালার মৌলিক বিষয় এবং কুরআনের কিছু আয়াত শেখানো হয়। আল কাহতানি বলেন যে, তিনি পড়ালেখা উপভোগ করছেন। আল কাহতানি বলেন, ‘পড়াশোনায় ফিরে আসার কথা চিন্তা করা একটি কঠিন বিষয় ছিল। বিশেষ করে ১০০ বছরের বেশি বয়স হওয়ার কারণে।’ যদিও তিনি স্বীকার করেছেন যে, আরও অনেক আগেই এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেটি না করতে পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। আল কাহতানির কথায়, ‘এটি অবশ্যই আমার জীবনে এবং অন্যদের জীবনে অনেক কিছু পরিবর্তন করবে।’ আল কাহতানির পড়ালেখাকে সমর্থন করেছেন তার সন্তানরা। তাঁর ৬০ বছর বয়সি ছেলে মুহাম্মদ জানান, তিনি তার মাকে প্রতিদিন স্কুলে নিয়ে যান এবং ক্লাষ শেষ হলে বাড়িতে নিয়ে আসেন। আরও বলেন, ‘আমরা জানি যে এই বিষয়টি মায়ের জন্য সহজ নয়। তবে মায়ের কাজে আমরা সবাই গর্বিত।’১১০ বছর বয়সে স্কুলে ভর্তি নারী!
ইমামা খাতুন
প্রকাশিত:
৭ আগস্ট ২০২৩, ১৩:৪৩
আরও খবর
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের