পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের হামিরপুর জেলায়, প্রায় ১৫,০০০ দলিত, হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হুমকি দিলেন।ঘটনার সূত্রপাত হয় গত ১৪ এপ্রিল।
আরও পড়ুন:
এই দিনটি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিবস হিসেবে সমরপুর শহরে, দলিতরা একাধিক অনুষ্ঠানের আয়োজন করে। বাবা সাহেবের মূর্তিটি অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে অন্য একটি জমিতে নিয়ে যাওয়া হয়।
এই স্থানান্তরকরণ অবৈধ এই অভিযোগ তুলে থানায় দায়ের হয় অভিযোগ।অভিযোগ করেন অমর সিং নামে এক ব্যক্তি। এরপর পুলিশ ও স্থানীয় প্রশাসন মিলে সরিয়ে দেয় বাবা সাহেবের মূর্তিটি। রাতের অন্ধকারে চুপিসারে এই কাজ করা হয়।আরও পড়ুন:
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এইভাবে বাবা সাহেবের মূর্তি রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ হিসেবে দলিতরা প্রায় ১০ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করেন।
আরও পড়ুন:
বিক্ষোভ কর্মসূচীর পর দলিতদের ফেরত দেওয়া হয় বাবা সাহেবের মূর্তি। কিন্তু জমিতে ওই মূর্তি স্থাপন করে দলিতরা অনুষ্ঠান করতে চেয়েছিলেন সেই জমিতে স্থাপনের অনুমতি দেওয়া হয়না।
আরও পড়ুন:
এখানেই শেষ নয় এরপর পুলিশ প্রায় ১০০০ জন দলিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
তাদের নামে এফআইআর দায়ের হওয়ার পরেই ওই দলিতরা বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার কথা জানান।আরও পড়ুন:
দলিতরা পুনরায় দাবি তোলেন অমর সিংয়ের ওই জমিতেই তাঁরা আম্বেদকরের মূর্তি স্থাপন করতে চান। দলিতরা জানান , অমর সিং, যিনি জমির মালিকানা দাবি করেছিলেন, তিনি একটি চুক্তির মাধ্যমে জমিটি দান করেছিলেন যার পরে সেখানে বাবা সাহেবের মূর্তি স্থাপন করা হয়েছিল।
আরও পড়ুন:
তারা আরও বলেন এখন অমর সিং তার চুক্তি থেকে সরে এসে এবং পুলিশের সহায়তায় জোর করে মূর্তিটি সরিয়ে দিয়ে বাবা সাহেবকে অপমান করেছেন। পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করলে হাজার হাজার দলিত বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে বলে হুমকি দিয়েছেন । পুলিশ আপাতত এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে।এত বিপুল সংখ্যক দলিত ধর্মান্তরের ঘোষণার পরও জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা কিছু বলতে রাজি নন।
আরও পড়ুন: