পুবের কলম, ওয়েবডেস্ক: আম্বেদকরের মূর্তির সামনে ধরনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঠিক দুপুর ১২টা নাগাদ ধরনা শুরু করেছেন। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল নেত্রীর এই ধরনা। জানা ৩০ ঘণ্টা এই ধরনা দেবেন মুখ্যমন্ত্রী। ধরনার পাশাপাশি যাতে তিনি প্রশাসনিক দফতরের কাজও নিয়ম মেনে চালাতে পারেন তার সভাস্থলেই পাশেই একটি অস্থায়ী দফতর করা হয়েছে।
আরও পড়ুন:

আজ ও আগামীকাল ধরনা দেবেন তিনি। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বীরবাহা হাঁসদা, ইন্দ্রনীল সেন, জ্যোৎস্না মান্ডি, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজাতা মণ্ডল,অরূপ রায় সহ একাধিক নেতা মন্ত্রীরা।
আরও পড়ুন:

আজ কলকাতাজুড়ে ধরনা ও প্রতিবাদ-মিছিলের কারণে স্তব্ধ হতে পারে কলকাতার রাজপথ। রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের প্রতিবাদে আজ পথে নামবে কংগ্রেস। প্রদেশ অফিস থেকে হবে কংগ্রেসর সেই মিছিল।