পুবের কলম, ওয়েবডেস্ক: ভাল্লুকের আক্রমণে মৃত্যু হয়েছে দুজনের। আহত আরও এক মহিলা। তার আঘাত গুরুতর বলে জানা গেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলার জেলার ঘটনা। ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা।
সাধারণ মানুষ ভাল্লুক শাবকদের আটক করে এখান থেকে অন্যত্র স্থানান্তরের দাবি তুলেছেন। ঘটনাটি আনাকাপল্লী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে, তারা আশপাশের এলাকা থেকে ভালুকটিকে সরানো না হলে ফের আক্রমণের আশঙ্কা করছে৷ মৃত দুজনের নাম সিএইচ লোকনাধাম এবং লাইশেত্তি কুমার।আরও পড়ুন:
এরা দুজনেই যখন কাছের একটি পার্কে গিয়েছিল, তখন ভাল্লুক তাদের ওপর হামলা চালায়। উল্লেখ্য, স্থানীয় উদ্দানাম এলাকায় প্রায়শই ভাল্লুকের আনাগোনা চলে। এই নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন স্থানীয়রা।
আরও পড়ুন:
স্থানীয়রা দাবি জানিয়েছিলেন, এখান থেকে চিড়িয়াখানা সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। উদ্দানম এলাকার বাসিন্দারা সরকারকে দ্রুত পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।জেলা বন কর্মকর্তা নিশা কুমারী জানিয়েছেন, ভাল্লুকের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। মৃতদের পরিবারে ক্ষতিপূরণ দেওয়া হবে। ২০২২ সালে, বজ্রপুকোত্তুরু মন্ডলের অধীনে কিডিসিঙ্গি গ্রামে কাজু বাগানে কাজ করার সময়ে ভাল্লুকের আক্রমণে তিনজন প্রাণ হারান।