পুবের কলম প্রতিবেদক, পূর্ব মেদিনীপুরঃ দিঘা মোহনার মৎস্যজীবীদের জালে রবিবার সকালে ধরা পড়ল প্রায় ২০০ কেজি ওজনের সামুদ্রিক হাঙর। যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। ২৯ হাজার টাকায় হাঙরটি বিক্রি হয় বলে জানা গিয়েছে। কলকাতার একটি কোম্পানি কিনে নেয় মাছটি।
এতবড় হাঙর সামনে দেখে ক্যামেরা বন্দি করতে বহু পর্যটক ভিড় জমান।আরও পড়ুন:
উল্লেখ্য, হাঙর মাছ ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরেও দিঘা মোহনায় ক্রমাগত হাঙর ধরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সূত্রের খবর, ছোট থেকে বড় সব রকম হাঙর বিক্রি হয় এই মোহনায়।
আরও পড়ুন:
হাঙর মাছের তুলনামূলক দাম কম। ফলে ভেটকি বা দামি মাছের বদলে এই হাঙর ব্যবহার করা হয়। হোটেল ও রেস্তরাঁর বাহারি রান্নায় হাঙর ব্যবহার করে গ্রাহকদের বোকা বানানো হয় বলে অভিযোগ। ফিশ কাটলেট, চিলি ফিশ-সহ মাছের রকমারি পদ তৈরিতে ব্যবহার করা হয় হাঙর।