পুবের কলম ওয়েব ডেস্ক: ভয়ঙ্করতম রেল দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার। করমণ্ডল এক্সপ্রেসের উল্টে পড়া কামরা থেকে এখনও যাত্রীদের উদ্ধার করার প্রক্রিয়া চলছে। লাফিয়ে বাড়ছে মৃত আর আহতদের সংখ্যা। এর মাঝেই হাওড়ায় ফিরল দুর্ঘটনাগ্রস্থ যশবন্তপুর এক্সপ্রেস। শুক্রবার সন্ধেয় এই ট্রেনটিও দুর্ঘটনার কবলে পড়ে। লাইনচ্যুত হয় ট্রেনের দু'টি বগি। আহত হন কয়েকজন যাত্রী। সারারাত বালেশ্বর স্টেশনে কাটানোর পর হাওড়ায় ফিরলেন হাজার জন যাত্রী।
আরও পড়ুন:
স্টেশন চত্বরেই যশবন্তপুর এক্সপ্রেসের যাত্রীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তবে সূত্রের খবর, যশবন্তপুর এক্সপ্রেসে যাঁরা ফিরেছেন, তাঁদের মধ্যে কেউ গুরুতর আহত নন।
আরও পড়ুন:
রেল আধিকারিকরা জানান, যশবন্তপুর এক্সপ্রেসের দুইটি বগি বালেশ্বরে রেখে বাকি ট্রেনটি হাওড়ায় ফিরেছে। আহত যাত্রীদের বাড়ি ফেরার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।