পুবের কলম,ওয়েবডেস্ক: অবরুদ্ধ পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল যায়নবাদী ইসরাইলি সেনা। প্রতিবারের মতো এবারও নিহতদের বিরুদ্ধে ইসরাইলে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় রবিবার একটি গাড়ির তিন যাত্রীকে লক্ষ্য করে এলোপাথাড়ি শতাধিক গুলি ছোড়ে ইসরাইলি সেনারা। আর তাতেই গাড়িতে থাকা তিন জন নিহত হন।
আহতদের মধ্যে রয়েছে ২৬ বছর বয়সি নাফি আবু তুসিক। ইসরাইলের দাবি, এই ব্যক্তি জেনিন শরণার্থী শিবির থেকে ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলি সেনার ভূয়সী প্রশংসা করেছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই হত্যাকাণ্ডের পালটা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।