পুবের কলম, ওয়েবডেস্ক: গুলাব জামুন চেয়ে না পাওয়ায় বিয়ে বাড়িতে মারামারি। আটক ৩৫। ঘটনাটি ঘটেছে গুজরাতের জুনাগড়ে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, মেনদারদা তালুকের একটি গ্রামে বসেছিল বিয়ের আসর। দীনেশ পারমার নামে এক ব্যক্তির ভাগ্নির বিয়ে উপলক্ষে এই আয়োজন করা হয়।
সেখানেই এই ঘটনা ঘটে।আরও পড়ুন:
পুলিশকে লিখিত অভিযোগ করে তাঁরা জানিয়েছে, জয়ন্তী বালা নামের এক ব্যক্তি খেতে বসে আরো গুলাব জামুন চাইছিলেন। খাবার পরিবেশন করছিলেন পারমারের ছেলে শৈলেশ। তিনি আর গুলাব জামুন দিতে অস্বীকার করেন। বালা রেগে গিয়ে চোটপাট করতে থাকেন।
পাল্টা গালিগালাজ করেন শৈলেশও। তখন উপস্থিত অতিথিরা হস্তক্ষেপ করে বিষয়টি মিটমাট করেন।কিন্তু সেখানেই শেষ হয়নি ঝামেলা। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি পৌঁছন শৈলেশ। সেখানে কয়েকজনকে নিয়ে এসে চড়াও হন বালা। তাদের ওপর পাল্টা আক্রমণ করেন শৈলেশ এবং তার পরিবারের লোকজন। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পুলিশ উভয় পক্ষের মোট ৩৫ জনকে আটক করেছে।শৈলেশ অভিযোগ করেছেন, তাকে, ভাই পীযূষ, চাচা ও ভাতিজা বাদলকে মারধর করেছেন বালা। বালা পাল্টা শৈলেশের বিরুদ্ধে এফআইআর করে জানিয়েছেন, বিয়েবাড়িতে গুলাব জামুন দেওয়া নিয়ে গালিগালাজ করা হয় তাকে। নেপথ্যে ছিলেন শৈলেশরা।এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।