১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪৯ সেঞ্চুরি, জন্মদিনে শচীনকে ছুঁয়ে বিরাট উপহার ইডেনকে

পুবের কলম প্রতিবেদক:  একটি শোয়ে কিংবদন্তি শচীনকে প্রশ্ন করা হয়েছিল আপনার সেঞ্চুরির রেকর্ড আদৌ কেউ ভাঙতে পারবেন কি? মাস্টার ব্লাস্টার উত্তর দিয়েছিলেন, যদি কেউ এই রেকর্ড ভাঙতে পারে তাহলে সে বিরাট কোহলি। শচীনের দূরদর্শিতাকে প্রমাণ করলেন বিরাট।

স্বপ্নের ইডেনে নিজের ৪৯ তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করে বিরাট বুঝিয়ে দিলেন তিনি রাজাই। ১১৯ বলে এদিন নিজের ৪৯ তম সেঞ্চুরিটি পূর্ণ করলেন বিরাট। চলতি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি রানের হিসেবে সবার উপরে ছিলেন। আর রবিবাসরীয় ইডেন দেখল তার পরিচিত বিরাটকে। ৪৯ নম্বর সেঞ্চুরি পূর্ণ করতে একটাও ভুলভাল শট খেলেন নি তিনি। সেদিন ছিল বিরাটের ৩৫ তম জন্মদিন।

আর জন্মদিনে ইডেন গার্ডেন্সে শচীন তেন্ডুলকরকে ছুঁয়ে যে সেঞ্চুরিটি হাকালেন, তার থেকে বড় উপহার বোধহয় এই দিনের জন্য আর কিছুই হতে পারত না। ইডেন যেমন তাকে উপহার দিল, বিরাটও এই সেঞ্চুরিতে এক দুর্দান্ত উপহার দিলেন তার প্রিয় মাঠ ইডেন গার্ডেন্সকে। নিজের সেঞ্চুরি পূর্ণ করতে বিরাট সাহায্য নিলেন ১০ টি চারের।

চলতি বিশ্বকাপে এটি বিরাটের দ্বিতীয় শত রান। তাকে দেখা গেল আগ্রাসী মেজাজে, কখনো আবার দায়িত্বশীল ক্রিকেটার হিসেবে। একটা বিশ্বরেকর্ড ছুলেন তিনি। এবার পালা সেঞ্চুরির হিসেবে শচীনকে ছাপিয়ে যাওয়া।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪৯ সেঞ্চুরি, জন্মদিনে শচীনকে ছুঁয়ে বিরাট উপহার ইডেনকে

আপডেট : ৫ নভেম্বর ২০২৩, রবিবার