পুবের কলম, ওয়েবডেস্ক: বেআইনি গর্ভপাতের অভিযোগে গ্রেফতার কর্নাটকের এক চিকিৎসক সহ তার ল্যাব সহকারি। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ৯০০ অবৈধ গর্ভপাতের অভিযোগ উঠেছে। চিকিৎসক চন্দন বল্লাল সহ তার ল্যাব টেকশিয়ান নিসার প্রতিটি গর্ভপাত করানোর জন্য ৩০ হাজার টাকা করে নিতেন।
আরও পড়ুন:
মহিশূর জেলা সদর হাসপাতাল থেকে এই অনৈতিক কাজগুলি গত তিন বছর ধরে চালিয়ে যাচ্ছিলেন তারা।
সোমবার বেঙ্গালুরু পুলিশ চিকিৎসক চন্দন বল্লাল সহ তার ল্যাব টেকশিয়ান নিসারকে গ্রেফতার করে। পাশাপাশি এই হাসপাতালের ম্যানেজার মিনা ও রিসেপসনিস্ট রিজমা খানকে এই মাসের প্রথম দিকে গ্রেফতার করে পুলিশ।আরও পড়ুন:
এই মামলার তদন্তে নেমে একটি লিঙ্গ নির্ধারণ র্যা কেটের খোঁজ সামনে আসে। এই ঘটনায় শিবলিঙ্গে গৌড়া ও নবীন কুমারকে মহিশূরের কাছে মান্ডিয়া শহর থেকে পাকরাও করে পুলিশ।
সেই সময় এই দুই অভিযুক্ত একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদের সময় তারা জানায় তাদের একটি আল্ট্রাসাউন্ড সেন্টার আছে। পুলিশ স্ক্যান মেশিনটিকে বাজেয়াপ্ত করে সমস্ত তথ্য জোগাড় করে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এই র্যা কেটের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত চলছে।