আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ভোটপর্ব মিটেছে অনেকদিন কাটলেও এখনও নতুন মেয়রের মুখ দেখার সুযোগ পাননি দিল্লির বাসিন্দারা। এ বার আদালতের নজরদারিতে মেয়র নির্বাচনের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরীওয়ালের দল।
আরও পড়ুন:
আজ বুধবার শীর্ষ আদালত মেয়র নির্বাচন নিয়ে শুনানি শুনবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমা এবং জেবি পারদিওয়ালাকে নিয়ে গঠিত বেঞ্চ এই মামলার শুনানি করবে।
আপের আইনজীবী শীর্ষ আদালতে মেয়র মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন।
আরও পড়ুন:
সোমবার দিল্লির মেয়র নির্বাচন ) তৃতীয়বারের জন্য ভন্ডুল হয়ে গিয়েছে। লেফটেন্যান্ট গভর্নরের মনোনীত ১০ সদস্যকে ভোটদানের অনুমোদন দেওয়ার বিরুদ্ধে তুমুল প্রতিবাদে শামিল হন আম আদমি পার্টির কাউন্সিলররা। পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি।
সবমিলিয়ে পরিস্থিতি ঘোরালো হলে সভা মুলতুবি করে দেন প্রিসাইডিং অফিসার। আপ তখনই জানায় , এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তারা।আরও পড়ুন:
উল্লেখ্য গত ডিসেম্বরে হওয়া পুর নির্বাচনে দিল্লি পুরনিগমের ২৫০টি আসনের মধ্যে আপ পেয়েছিল ১৩৪টি আসন। বিজেপি পেয়েছিল ১০৪টি আসন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা আগেই পুরসভায় ১০ জনকে মনোনীত সদস্য হিসাবে ঘোষণা করেছিলেন। তিনি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এ কাজ করছেন বলে অভিযোগ তুলেছিল আপ।
আরও পড়ুন: