পুবের কলম, ওয়েবডেস্ক: ফের কলকাতা শহরের বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে দমদমের সুধীর শূর কলেজের পিছনে দমদমের মেলাবাগান ঝুপড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই গোটা বস্তি। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন নেভাতে দেরি হচ্ছে।
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আগুন লাগার ঘটনা নজরে আসতেই প্রথমেই এগিয়ে আসেন স্থানীয়েরা। বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা।আরও পড়ুন:
শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন।
কি কারণে এই আগুন লাগলো তা এখনও জানা যায়নি। ঘরগুলির মধ্যে প্রচুর পেপার কন্টেনার, স্প্রে কন্টেনারের মতো দাহ্য থেকে অতি দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঝুপড়ির ৪০-৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের তরফে ঝুপড়ির মধ্যে কেউ আটকে নেই বলে জানানো হয়েছে, তবে কিছু গবাদি পশু অগ্নিদগ্ধ হয়েছে।আরও পড়ুন:
দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নেভাতে দমকলের রোবট পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: