পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যায় যাত্রায় রয়েছেন রাহুল গান্ধি। সামনে লোকসভা ভোট। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে যাত্রার মধ্যেই মুখ খুললেন রাহুল। মঙ্গল ছত্তিশগড়ের সুরগুজা জেলায় ছিল রাহুলের ন্যায় যাত্রা। সেখানে তিনি সাংবাদিকদের সামনে বলেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমন পদ্ধতিতে দেশ চালাচ্ছে তাতে ফায়দা লুটছে হাতে গোনা কয়েকজন।
বাকিদের জন্য রয়েছে জিএসটি এবং খিদে। অনাহারে মৃত্যু হচ্ছে অনেকের।আরও পড়ুন:
ন্যায় যাত্রায় বিজেপির হাতিয়ার ইডি, সিবিআই এবং আয়কর দফতরকেও একহাত নেন রাহুল। ছত্তিশগড়ের উদয়পুর এলাকা রামগড়চকে রাহুল বলেন, দিন দিন এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। তারা কেন্দ্রীয় এই এজেন্সিগুলির বিরুদ্ধে প্রকাশ্যে সরব হচ্ছে।
দেশজুড়ে যে বেইনসাফের বাতাবরণ তৈরি হয়েছে তার জন্য কেন্দ্রকে দায়ী করেন রাহুল। বেইনসাফ এবং অন্যায়কেই বিজেপি যে ভাবে প্রশ্রয় দিচ্ছে তাতে বহু মানুষ এগুলিকে অভ্যাসে পরিণত করেছে। এমনআরও পড়ুন:
জনগণের উদ্দেশ্যে রাহুল বলেন, ‘আপনারা নিজেদের বিবেককে দিনে অন্ততপক্ষে তিনবার প্রশ্ন করুন। আপনারা কী কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক টাকা পেয়েছেন। আপনারা এতদিনে নিশ্চয় বুঝতে পেরেছেন ওরা যে ছক বানিয়েছে সেই ছক দিয়ে প্রধানমন্ত্রী আপনাদের ঠকিয়েছেন।’