আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: গড়িয়ার একটি বাড়িতে সাতসকালে অগ্নিকান্ডের ঘটনায় ছড়ালো তীব্র চাঞ্চল্য। সোমবার ভোর ৬টা বেজে পাঁচ মিনিট নাগাদ আগুন লাগে বাড়িটিতে। ওই বাড়ির মধ্যে ছিল একটি কারখানাও। ঘটনাস্থলে যায় দমকলে পাঁচটি ইন্জিন।
আরও পড়ুন:
দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের প্রাথমিক অনুমান ওই কারখানার মধ্যে কোন দাহ্য পদার্থ থেকেই আগুন ছড়িয়ে পড়ে অতি দ্রুত। স্থানীয় বাসিন্দাদারা জানিয়েছেন ওই বাড়িটিতে একটি স্পিকারের কারখানা ছিল। ফোম জাতীয় দাহ্য পদার্থ থেকেই অতি দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তবে হতাহতের কোন খবর নেই। গড়িয়া স্টেশনের কাছে তেঁতুলবেড়িয়ায় এই ঘটনা ঘটেছে।আরও পড়ুন:
কী ভাবে বসত বাড়ির ভিতর কারখানা চালানো হচ্ছিল, সেই প্রশ্ন উঠেছে। সোমবার সকালে সেই বাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। তাঁরাই দমকল ডাকেন।
আরও পড়ুন: