পুবের কলম ওয়েবডেস্কঃ হিন্দুত্ববাদী একদল উন্মত্তের হাতে লাঞ্ছিত হলেন কর্তব্যরত এক মহিলা সাংবাদিক। অভিযোগ ওই সাংবাদিককে ঘিরে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্যও বাধ্য করা হয়। খোদ রাজধানী শহরে এই ঘটনা ঘটায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ইউটিউব চ্যানেল জনহিত আওয়াজ-এর জন্য কভার করছিলেন সাংবাদিক পূজা। খুব সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মার নবী (সা.) কে নিয়ে করা মন্তব্যকে সমর্থন করায় উদয়পুরে প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে খুন করা হয় এক ব্যাক্তিকে।
আরও পড়ুন:
দেশজুড়ে হিংসার, বিদ্বেষের রাজনীতির ক্রমাগত যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তা নিয়েই জনমত যাচাই করছিলেন পূজা। হিন্দু যুব সংগঠন নামে একটি উগ্র হিন্দুত্ববাদী দল এই বিক্ষোভের নেতৃত্ব দেয়। এতে পুরুষ, মহিলা এমনকি ১২ বছরের কমবয়সী শিশুদেরও সামিল করা হয়।
আরও পড়ুন:
ট্যুইটারে ওই মহিলা সাংবাদিক লেখেন “আমার নাম পূজা আমি একজন সাংবাদিক, আজ আমি হিন্দু হয়েও নিরাপত্তাহীনতা বোধ করছি। আমাকে জোর করে জয়শ্রীরাম বলতে বলা হয়েছিল, আমাকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছিল।
কিছু উন্মত্ত জনতা আমার নাম ধরে পূজা পূজা করে চিৎকার করছিল”আরও পড়ুন:
https://twitter.com/JanhitAwaz/status/1545739984086323200?s=20&t=NC2tIdHfaluyx7IhDOUb5Q
আরও পড়ুন:
তবে এটাই প্রথম নয় যে কর্তব্যরত সাংবাদিকরা এইভাবে সহিংসতার মুখোমুখি হলেন। এর আগেও ২০২১ সালের ৯ অগস্ট আনমোল প্রীতম, একজন ফ্রিল্যান্স সাংবাদিকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। হিন্দুত্ববাদীরা তাকে জয় শ্রী রাম বলতে বাধ্য করে। দিল্লিতে হেনস্থার শিকার হওয়া ওই মহিলা সাংবাদিক জানিয়েছেন তিনি রীতিমত নিরপত্তার অভাব বোধ করছেন তিনি কভাড়েজ করছিলেন, নূপুর শর্মা , উদয়পুর হত্যাকান্ড সহ একাধিক ইস্যুতে বিক্ষোভকারীদের প্রশ্ন করছিলেন। তখনই ক্ষেপে গিয়ে ওই হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা এই কান্ড ঘটান।