পুবের কলম ওয়েব ডেস্কঃ আধারের তথ্য বিনামূল্যে আপডেট করার সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দিল আধার কর্তৃপক্ষ। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত কোনও অতিরিক্ত খরচ ছাড়াই অনলাইনে আধারের নির্দিষ্ট তথ্য সংশোধন বা নথি জমা দেওয়া যাবে। আগে এই সুযোগের শেষ দিন ছিল ২০২৬ সালের ১৪ জুন।মূলত পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি অনলাইনে জমা দেওয়ার সুবিধাই এই পরিষেবার আওতায় থাকছে। দীর্ঘদিন যাঁরা আধারের তথ্য আপডেট করেননি, তাঁদের দ্রুত তা সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে এই সুবিধা শুধুমাত্র অনলাইন মাধ্যমেই পাওয়া যাবে বলে স্পষ্ট জানানো হয়েছে।আরও পড়ুন:
অনলাইনে তথ্য আপডেট করতে হলে প্রথমে আধারের সরকারি পোর্টালে যেতে হবে। সেখানে আধার নম্বর ও মোবাইলে আসা ওটিপির মাধ্যমে প্রবেশ করা যাবে। এরপর ঠিকানা সংশোধন বা নথি আপডেট অংশে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করা যাবে। আপলোড করা নথির আকার নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:
তবে সব ধরনের তথ্য ঘরে বসে সংশোধন করা যাবে না। আঙুলের ছাপ, মুখের ছবি, মোবাইল নম্বর, লিঙ্গ পরিচয় কিংবা জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য বদলাতে হলে নির্দিষ্ট পরিষেবা কেন্দ্রে যেতে হবে। এই পরিষেবাগুলি বিনামূল্যের আওতায়ও পড়ছে না।স রকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা ও পরিচয় যাচাই প্রায় সব ক্ষেত্রেই আধার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ফলে পুরনো বা ভুল তথ্য থাকলে নানা সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। সেই কারণেই নিয়মিত তথ্য আপডেটের উপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ।