পুবের কলম, ওয়েবডেস্ক: চিকিৎসা বিজ্ঞানে নজির গড়ল ভুবনেশ্বরের এইমস। অস্ত্রোপচার ছাড়াই ৯ বছরের এক বালকের ফুসফুস থেকে সূঁচ বের করলেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, পেডিয়াট্রিক্স বিভাগের চিকিৎসকরা অতি দক্ষতার সঙ্গে অস্ত্রোপচার ছাড়া একটি গ্রাউন্ড-ব্রেকিং ব্রঙ্কোস্কোপিকের মাধ্যমে ৯ বছরের বালকের দেহ থেকে সূঁচ বের করে আনতে সক্ষম হন। শুক্রবার হাসপাতাল এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। এই প্রথম অস্ত্রোপচার ছাড়া এই ধরনের কাজ সম্ভব হল চিকিৎসাশাস্ত্রে।
জানা গেছে, আক্রান্ত বালক পশ্চিমবঙ্গের বাসিন্দা। চার সেন্টিমিটারের একটি সেলাইয়ের সূঁচ তার ফুসফুসে গেঁথে যায় কোনওভাবে। ভুবনেশ্বরের এইমস এক বিবৃতিতে জানিয়েছে, ডাঃ রেশমি রঞ্জন দাস, ডাঃ কৃষ্ণ এম গুল্লা, ডাঃ কেতন ও ডাঃ রামকৃষ্ণ এই চার সদস্যের চিকিৎসকদলের প্রচেষ্টায় বালকের দেহ থেকে সূঁচ দক্ষতার সঙ্গে বের করে আনা হয়। ব্রঙ্কোস্কোপির মাধ্যমে এই কাজ সফল করেন তাঁরা। বালককে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে। তার পরিস্থিতি স্থিতিশীল। ব্রঙ্কোস্কোপি হল এমন একটি পদ্ধতি যা ডাক্তারদের একজন ব্যক্তির শ্বাসযন্ত্রের অবস্থা নির্ধারণ করতে সহায়তা করে। এই পদ্ধতিতে, ডাক্তার একটি পাতলা টিউব ব্যবহার করেন একটি ক্যামেরা এবং এক প্রান্তে আলো লাগানো থাকে। ফুসফুস দেখার জন্য টিউবটি নাক বা মুখ দিয়ে শ্বাসযন্ত্রের মধ্যে প্রবেশ করানো হয়। এই পদ্ধতি যা ডাক্তারদের একজন ব্যক্তির শ্বাসযন্ত্রের অবস্থা নির্ধারণ করতে সহায়তা করে। হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ আশুতোষ বিশ্বাস এই জীবনদায়ী পদ্ধতির প্রশংসা করে চিকিৎসকদলকে অভিনন্দন জানিয়েছেন। ডাঃ রেশমি রঞ্জন দাস জানিয়েছেন, সার্জারিতে অনেক সময় ফুসফুসের একটি অংশ বাদ দেওয়ার প্রয়োজন পরে, ব্রঙ্কোস্কোপি পদ্ধতি অনেক নিরাপদ।
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬
আরও খবর
ভোটার তালিকা থেকে পঞ্জাবিদের ভোট কাটার ছক কষছে বিজেপি: রুখে দাঁড়ানোর ডাক মনীশ সিসোদিয়ার
লিফটের দরজায় আটকে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর, শোকের ছায়া পরিবারে
আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীকে হুমকি সপুত্র মালা রায়ের, গ্রেফারির আশঙ্কায় আত্মসমর্পণ করলেন আদালতে
কাঁটাতারের জন্য ২৭ কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী, তোপ পূর্বের মমতার সরকারকে
জুন থেকেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, চালু হচ্ছে বিশেষ "পিংক কার্ড"
জুন থেকেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, চালু হচ্ছে বিশেষ "পিংক কার্ড"
কুরবানী নিয়ে একাধিক মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, কি বলল আদালত?
কুরবানী নিয়ে একাধিক মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, কি বলল আদালত?
উত্তরবঙ্গে সফরে গিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস
উত্তরবঙ্গে সফরে গিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস
বিচারব্যবস্থাকে ‘স্বৈরাচারী’ আখ্যা! ইউটিউবার আইনজীবীকে কারাদণ্ড দিল দিল্লি হাইকোর্ট
বিচারব্যবস্থাকে ‘স্বৈরাচারী’ আখ্যা! ইউটিউবার আইনজীবীকে কারাদণ্ড দিল দিল্লি হাইকোর্ট
লাইন ভেঙে আগে ঢোকা নিয়ে ধুন্ধুমার! মুম্বাইয়ের পেট্রোল পাম্পে চলল এলোপাথাড়ি লাথি-ঘুসি
লাইন ভেঙে আগে ঢোকা নিয়ে ধুন্ধুমার! মুম্বাইয়ের পেট্রোল পাম্পে চলল এলোপাথাড়ি লাথি-ঘুসি
‘বিজয়ের পতন আসন্ন’, কর্মীদের ভোটের প্রস্তুতির বার্তা স্ট্যালিনের
‘বিজয়ের পতন আসন্ন’, কর্মীদের ভোটের প্রস্তুতির বার্তা স্ট্যালিনের
সর্বাধিক পাঠিত
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, নেতা থেকে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী , যাত্রা.......
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
তামিলনাড়ুতে জট কাটল, সমর্থন বামেদের, মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, কোন কোন রাস্তা বন্ধ থাকবে?