পুবের কলম ওয়েবডেস্কঃ বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ।জয়পুরের একটি রেভ পার্টি থেকে হাতেনাতে ধরা পড়লেন কর্নাটকের পুলিশ কর্তা, বেঙ্গালুরুর এক সরকারি আধিকারিক এবং অধ্যাপক। এই ঘটনার জেরে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য।  ।

https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1561569863071825920?

s=20&t=wo4hveyW0KhQnsGEr_RWNA

গোপনসূত্রে খবর পেয়ে জয়পুর পুলিশ কমিশনারেট এর নেতৃত্বে জয়পুরের একটি ফার্ম হাউস থেকে ১৩  জন মহিলা সহ মোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।জয়পুর পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে আছেন কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর অঞ্জয়া, বেঙ্গালুরুর এর সরকারি আধিকারিক এবং অধ্যাপক কে এল রমেশ-সহ অন্যান্যরা । এছাড়াও তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ২৩ লাখ ৭১ হাজার ৪০৮ টাকা, ৯টি হুক্কা, ১০০ টি দেশি  মদের বোতল। ওই রেভ পার্টিতে যারা অংশ নিয়েছিলেন তারা সকলেই তেলেঙ্গানা, হরিয়ানা, কর্নাটক, দিল্লি এবং উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1561569869388480512?

s=20&t=wo4hveyW0KhQnsGEr_RWNA

অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় পাল লাম্বা ( অপরাধ) সংবাদসংস্থাকে জানিয়েছেন জয়সিংপুরা থানার পুলিশ এবং সিএসটি  টিম যৌথ ভাবে এই অভিযান চালায়। সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা এই রেভ পার্টিতে  থাকবেন এমন খবর আগেই ছিল। সেই মোতাবেক অভিযান চালানো হয়।  অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানিয়েছেন শুধু নেশার সামগ্রীই নয় ছিল ক্যাসিনোর বন্দোবস্তও।

তদন্তে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য।

এই রেভ পার্টির মূল আয়োজক ছিল নরেশ মালহোত্রা নামে এক ব্যক্তি। আর ছিলেন জয়পুরের বাসিন্দা মোহিত সোনি। সোনি ছিলেন সাহাপুরা রিসোর্টের কেয়ারটেকার। যেখানে বসেছিল এই রেভ পার্টির আসর। ওই রেভ পার্টিতে অংশ নেওয়া সরকারি কর্তাদের প্রত্যেককে দেওয়া হয় নগদ দু লাখ থেকে তিন লাখ টাকা।