পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গে ভোটের দামামা বাজতেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এবার আসন্ন বিধানসভা ভোটের লক্ষ্যে মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে প্রচার শুরু করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচারের ময়দান থেকে দলীয় নেতা কর্মীদের উদ্দশ্যে বিরাট বার্তা দেন তৃণমূলের সেনাপতি। কত ভোটের ব্যবধানে ওই আসনের তৃণমূল প্রার্থীকে জিততে হবে সেই টার্গেটও বেঁধে দিলেন অভিষেক।
আরও পড়ুন:
এদিন পাথরপ্রতিমা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের টার্গেট বেঁধে দিয়ে বলেন, ৪০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিততে হবে। অর্থাৎ গতবারের নিরিখে এই ব্যাবধানের টার্গেট বাড়িয়ে দ্বিগুন করে দিলেন অভিষেক। এর পাশাপাশি তৃণমূল ভোটে জিতলে একাধিক প্রতিশ্রুতি দেন তৃণমূল সেনাপতি। তাঁর প্রতিশ্রুতি, তৃণমূল ক্ষমতায় এলে প্রথমেই ৫ টি কাজ করা হবে, যার মধ্যে একটি হল, কৃষকদের স্বার্থে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট ঘোষণা করা।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই আসনে তৃণমূল প্রার্থী ২২১৩৪ ভোটে জয়ী হয়েছিলেন। এবার অভিষেকের সেই টার্গেট বাড়িয়ে করে দিলেন ৪০ হাজার। শুধু তাই নয়, এদিনের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, বিজেপি যেন ৫০ টার বেশি আসন না পায়। তাঁর সাফ কথা, তৃণমূল সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।