পুবের কলম, ওয়েবডেস্ক: 'শান্তিপূর্ণ আন্দোলন করতে দিন, না হলে সমস্যার সমাধান করুন', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ( Narendra Modi) নিশানা করে তীব্র কটাক্ষ কৃষক নেতা সারওয়ান সিং পান্ধেরের (farmer leader Sarwan Singh Pandher)। এদিন পান্ধের বলেন, সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সফররত তিনজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসুক। বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে বিকেল ৫টা সময় বৈঠকে বসার কথা কৃষক নেতাদের। এই প্রসঙ্গে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, আজকের বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসা উচিত।
আরও পড়ুন:
শম্ভু সীমান্তে সাংবাদিকদের উদ্দেশে মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক পান্ধের (farmer leader Sarwan Singh Pandher)। বলেন, কেন্দ্রের প্রতিবাদী কৃষকদের দাবি মেনে নেওয়া উচিত। আমরা চাই কৃষকদের এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
এদিন পান্ধের পঞ্জাব-হরিয়ানা সীমান্তে পুলিশের আচরণের নিন্দা করে বলেন, শক্তি ব্যবহার করে কৃষকদের আটকানোর চেষ্টা করা হয়েছে, এতে অনেকে আহত হয়েছেন।
তিনি কাঁদানে গ্যাসের কয়েকটি শেলও দেখান।আরও পড়ুন:
পান্ধেরের দাবি, যে আধাসামরিক বাহিনী কৃষকদের বিরুদ্ধে স্মোক সেল এয়ার বার্স্ট এবং স্মোক সেল গ্রাউন্ড বিস্ফোরণ ব্যবহার করেছে। মোবাইল পরিষেবার স্থগিত করার কথা উল্লেখ করে কৃষক নেতা বলেন, কেন্দ্র কি আমাদের অবস্থা মণিপুরের মতো করতে চাইছে? সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কৃষকদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা সত্ত্বেও কৃষক নেতারা বৃহস্পতিবার তিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন।