পুবের কলম, ওয়েবডেস্ক: বন্দর ব্যবসায় ক্রমেই নিজেদের আধিপত্য বৃদ্ধি করছে আদানি গ্রুপ। শাপুরজি পালোনজি গোষ্ঠীর থেকে ৩৩৫০ কোটি দিয়ে গোপালপুর বন্দরের গোপালপুর বন্দর কিনে নিল গৌতম আদানির কোম্পানি। এ নিয়ে ভারতের সাতটি সমুদ্র বন্দর হাতে এল আদানি পোর্ট অ্যান্ড বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এপিএসইজেড)।
আরও পড়ুন:
২০১৪ সাল থেকে বন্দর ব্যবসায় নেমে আদানি গোষ্ঠী এখনও কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে। ধামরা, কাট্টুপল্লি, কৃষ্ণপত্তনম, দিঘি, গঙ্গাবরম এবং করাইকাল বন্দরের পর ৩৩৫০ কোটি টাকায় গোপালপুর বন্দর কিনল আদানি কোম্পানি।
বিগত কয়েক মাস ধরেই নিজেদেরকে বন্দর বাণিজ্য থেকে গুটিয়ে নিচ্ছে শাপুরজি পালোনজি গোষ্ঠী।আরও পড়ুন:
এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে মহারাষ্ট্রের ধরমতার বন্দরের ৫০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করেছিল জেএসডাব্লু ইনফ্রাস্ট্রাকচারের কাছে। ওড়িশার গোপালপুর বন্দরকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত হওয়ায় এই বন্দরটির দিকে আদানি গ্রুপের বিশেষ লক্ষ্য ছিল। পশ্চিম উপকূলে ইতিমধ্যেই আদানি গ্রুপের যথেষ্ট উপস্থিতি রয়েছে। তাই পূর্ব উপকূলের দিকে কোম্পানির বিশেষ নজর ছিল।