আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক ক্যাপ্টেনসহ ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
আরও পড়ুন:
বিবৃতিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে দোগার এলাকায় জঙ্গিদের আস্তানায় অভিযান চালালে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে সাতজন জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।
পাকিস্তানি সূত্রের দাবি, এই হামলার পেছনে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যরা জড়িত, যাদেরকে ইসলামাবাদ “ফ্যাসাদ সৃষ্টিকারী গোষ্ঠী” বলে উল্লেখ করেছে।আরও পড়ুন:
পাকিস্তানের অভিযোগ, টিটিপি আফগান তালেবানের আশ্রয়ে থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে ভারত ও আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সেনা-বিদ্রোহী সংঘর্ষ বেড়ে অস্থিরতা তৈরি হয়েছে।