পুবের কলম,ওয়েবডেস্ক: হাফিজ প্রিন্স আহমদ ও নাজির খানকে একটি মামলায় গ্রেফতার করে রাখা হয়েছিল উত্তরপ্রদেশের জালাউনে ওরাই জেলে। সেই জেলের মধ্যেই মৃত্যু হয় দু’জনের। এই দু’জন জানিয়েছিল মুসলিম হওয়ায় তাদের উপর অত্যাচার চালানো হয়েছিল জেলের মধ্যেই।
আরও পড়ুন:
২০১০ সালে তাদের উপর আক্রমণ হয় এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।
কিন্তু বিষয়টি ধামাচাপা দিতে পারেনি পুলিশ। অনেক লম্বা আইনি লড়াইয়ের পর জালাউনের জেলা ও দায়রা আদালত প্রাক্তন জেলার সহ ছ’জন পুলিশকর্মীর যাবজ্জীবন সাজা ঘোষণা করে। এই হত্যায় ১৪ জনকে অভিযুক্ত করা হয়।আরও পড়ুন:
প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।
সেই সময়কার জেলার অবিনাশ গৌতমের ভূমিকা ছিল সবচেয়ে বেশি ন্যক্কারজনক। এই রায়ের ফলে রাষ্ট্রীয় উলামা কাউন্সিল জানায়, দেরিতে হলে ইনসাফ পাওয়া গেল। শুধু বাইরে নয় জেলের ভিতরও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। ভারতের বিচারব্যবস্থায় ইনসাফ পাওয়া যাচ্ছে।