আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় ২০ বছর পর ইউরো এবং ডলারের বিনিময় মূল্য সমানুপাতিক হল। চলতি বছরের শুরুর দিকের তুলনায় প্রায় ১২ শতাংশ মান কমে যায় ইউরোর।। মঙ্গলবার ডলারের সমতায় ফিরেছে ইউরো। এখন বিশ্ব বাজারে ১ ইউরো = ১ ডলার।
ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে ইউরোপের অর্থনীতিতে মারাত্মক মন্দাই এর কারন বলে মাঝে করা হচ্ছে।আরও পড়ুন:
যুদ্ধের আগে রাশিয়ান পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪০ শতাংশ গ্যাস পেতো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বর্তমানে রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে তারা। একই সময়ে ইইউর কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।
আরও পড়ুন:
এরপর গত সোমবার সকাল থেকেই রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ করে দিয়েছে।
ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম এজি দিয়ে গ্যাসের প্রবাহ আর যাচ্ছে না। ইউরোপের গ্যাস আমদানির গুরুত্বপূর্ণ সব সাপ্লাই লাইন ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে জার্মান প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা, নর্ড স্ট্রিম এজি আর চালু নাও হতে পারে।আরও পড়ুন:
এদিকে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে মুদ্রা হিসেবে মার্কিন ডলারের মান গত কয়েক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে। এমনকি একাধিক মুদ্রার বিপরীতে মার্কিন এ মুদ্রার মান দুই দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।
আরও পড়ুন:
ইউরোর মান পড়ে যাওয়ায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ২০১১ সালের পর চলতি মাসে প্রথমবারের মতো সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইউরোজোনের মুদ্রাস্ফীতির হার বর্তমানে ৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।
আরও পড়ুন: