আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ টলি অভিনেত্রী পল্লবী দে এর পর এবার ঝুলন্ত দেহ উদ্ধার হল উঠতি মডেল এবং বিদিশা দে মজুমদারের। নাগেরবাজারের রামগড় কলোনির নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় ২১ বছর বয়সী এই মডেল ও অভিনেত্রীর দেহ।
আরও পড়ুন:
অভিনেত্রী পল্লবী দে'র মৃত্যুর পর তিনিই লিখেছেন ‘মানে, কী এ সব! মেনে নিতে পারলাম না’।
এখনও ফেসবুকে জ্বলজ্বল করছে তাঁর সেই পোস্ট। কিন্তু এবার পল্লবীর মতোই নিজেও চলে গেলেন না ফেরার দেশে। টেলি-অভিনেত্রী পল্লবী দে মৃত্যুরহস্যের ক্ষত শুকোতে না শুকোতেই এবার আরেক টেলি-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার হল নাগেরবাজারে।আরও পড়ুন:
ইতিমধ্যেই বিদিশার দেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।আরও পড়ুন:
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে নাগেরবাজার থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে সেই বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।
অভিনেত্রীর মোবাইলের কল লিস্টও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, বিদিশার দেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও। তবে তাতে কি লেখা রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
তবে এই ঘটনার পরে অভিনেত্রীর বান্ধবীরা জানাচ্ছেন, গত কয়েকদিন ধরেই নাকি আত্মহত্যা করবেন বলে জানাচ্ছিলেন বিদিশা। এমনকি মাস তিন আগেই ঝাড়গ্রামের একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। আর এরপর থেকেই নাকি নানারকম ঝামেলা ছিলেন বিদিশা। ইতিমধ্যে সেই যুবকের সঙ্গে পুলিশের তরফে যোগাযোগ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: