পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ড বিধানসভায় গত ৬ ফেব্রুয়ারি পেশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল(ইউসিসি)। এবার সেই পথেই হাঁটতে চলেছে অসম সরকার। শনিবার অসম মন্ত্রিপরিষদের বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সূত্রের খবর, আগামী বাজেট অধিবেশনে বিধানসভায় ইউসিসি বিল পেশ করতে পারে অসম সরকার।
আরও পড়ুন:
রাজ্যের সেচমন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার ইউসিসি বিল নিয়ে বিস্তারিত আলোচনা করেছে রাজ্য সরকার। হিমন্ত সরকার রাজ্যে ইউসিসি চালুর পরিকল্পনা নিয়েছে। ইউসিসির সমস্ত ইতিবাচক বিষয় নিয়ে গভীরভাবে এদিন আলোচনা করা হয়েছে।
অসম সরকার আসন্ন বাজেট অধিবেশনে ইউসিসি বিল বিধানসভায় পেশ করার পরিকল্পনা নিয়েছে।
মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যের আদিবাসীদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি বিলে কিছু শিথিলতা থাকতে পারে। সেইসঙ্গে সেচমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মোদি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে বসলে দেশের উন্নয়নের জন্য আরও পরিকল্পনা নেওয়া হবে।আরও পড়ুন:
উল্লেখ্য, উত্তরাখণ্ড হল দেশের মধ্যে প্রথম রাজ্য যারা বিধানসভায় ইউসিসি বিল পেশ করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন, আমরা অসমে ইউসিসি চালু করতে আগ্রহী, তবে আমরা প্রথমে উত্তরাখণ্ড সরকারের ইউসিসি বিল দেখতে চাই।