পুবের কলম, ওয়েবডেস্কঃ মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৭০টিরও বেশি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হল। এয়ার লাইন্সটির সিনিয়র ক্রু এবং অনান্য কর্মীরা অসুস্থতার জন্যও ছুটিতে থাকার ফলেই এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন:
শেষ মুহূর্তে বিমান বাতিলের কারণে প্রবল সমস্যার মুখে পড়েন যাত্রীরা। সংস্থার তরফে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার অথবা বিকল্প দিনে ভ্রমণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
যদিও তাতে করে যাত্রী বিক্ষোভ কমেনি। সূত্রের খবর পর্যাপ্ত কর্মীর কারণে কোচি, কালিকট এবং বেঙ্গালুরু সহ বেশ কয়েকটি বিমানবন্দরে একাধিক বিমান বাতিল করা হয়েছে। কর্মী সংকট মোকাবিলায় আগামী দিনেও আরও বেশ কিছু বিমান বাতিল করা হতে পারে বলেই খবর।আরও পড়ুন:
কর্মী সংকট ও বিমান বাতিলের প্রশ্নে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন " আমাদের কেবিন ক্রুদের একটি অংশ অসুস্থতার কারণ দেখিয়ে একেবারে শেষ মুহূর্তে ছুটি নিয়েছে। যার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলছে এবং এমনকি কিছু বিমান বাতিল করতে হচ্ছে।
আমরা কেবিন ক্রুদের সঙ্গে কথা বলে সমস্যার কারণ খুঁজে সমাধানের চেষ্টা করছি। এই সময়ে, আমাদের পুরো টিম এই সমস্যাটি মোকাবেলা করার জন্য সম্ভাব্য সর্বাত্মক চেষ্টা করছে”।আরও পড়ুন:
তিনি আরও বলেছেন, "আমরা আমাদের সমস্ত গ্রাহকদের কাছে এই সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী, বিমান বাতিলের জন্য যাত্রীদের পুরো টাকা ফেরত দেওয়া হবে অথবা অন্য কোন তারিখে তারা ভ্রমণ করতে চাইছে তার সুবিধাও দেওয়া হবে"। গত মাসের শেষের দিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কেবিন ক্রু ইউনিয়ন সংস্থার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে। এবং বলে সংস্থার এই ধরণের আচরণ কর্মীদের মনোবলকে প্রভাবিত করেছে। যদিও সূত্রের খবর নয়া নিয়োগ ব্যবস্থা নিয়ে অসন্তোষের ফলেই কর্মীদের এই প্রতিবাদ।
আরও পড়ুন: