পুবের কলম, ওয়েবডেস্ক: আর কয়েকদিনের অপেক্ষা। তার পরেই আলোর উৎসব দীপাবলিতে মাততে চলেছে গোটা দেশ। বরাবরের মতো এবারেও আতশবাজিতে নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। এবার ফরিদাবাদের একটি অবৈধ আতশবাজির কারখানায় অভিযান চালিয়ে ৫০ লক্ষ টাকা বেশি নগদ উদ্ধার করেছে অ্যান্টি-ইভেশন শাখা, সিজিএসটি।
বৃহস্পতিবার এক গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। কারখানাটি কোনও বৈধ চালান ছাড়াই আতশবাজির কারবার চালাচ্ছিল। ঘটনাস্থল থেকে ৫০.৮৮ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।আরও পড়ুন:
হরিয়ানা সরকার চলতি বছরের ১১ অক্টোবর সমস্ত রকম আতশবাজি ক্রয় ও বিক্রয় সহ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
তল্লাশিতে দেখা যায় কারখানাটির ২১ গুদাম আতশবাজিতে ঠাসা ছিল।এক সূত্র মারফৎ অ্যান্টি-ইভেশন শাখা, সিজিএসটি (কমিশনারেট ফরিদাবাদ) খবর আসে বেআইনি আতশবাজির কারখানার সম্পর্কে। তার পরেই অভিযান চালায় তারা। হরিয়ানার পালওয়াল জেলায়, বাগহোলা গ্রামে অবস্থিত এই কারখানাটির নাম আর পি এন্টারপ্রাইসেস। জিএসটি ফাঁকি দিয়ে এই কারখানাটি চালানো হচ্ছিল। সেই রকম বেশ কয়েকটি নথি উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন:
আরও পড়ুন: