পুবের কলম,ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জের। সাময়িক সময়ের জন্য স্থগিত অমরনাথ যাত্রা। শুক্রবার এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, তীর্থ যাত্রীদের কথা  ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত দেশের একাধিক রাজ্যে। টানা বৃষ্টিতে একাধিক জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরেও। বেশ কিছু জায়গায় ধস নেমেছে।এই পরিস্থিতিতে তীর্থ যাত্রীদের  কথা মাথায় রেখেই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হল অমরনাথ যাত্রা।