পুবের কলম, ওয়েবডেস্ক: দুষ্কৃতীদের গুলিতে নিহত অ্যামাজনের ম্যানেজার। মৃতের নাম হরপ্রীত গিল। মঙ্গলবার রাতে হরপ্রীত যখন তার বন্ধু গোবিন্দ সিংয়ের সঙ্গে ফিরছিলেন ঠিক তখনই ভজনপুরার কাছে দুষ্কৃতীরা হামলা চালায়। গুলি লাগে হরপ্রীতের মাথায়।
পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্য রাতে দিল্লির ভজনপুরার সুভাষ বিহার এলাকায় ঘটনাটি ঘটে। হরপ্রীত গিল অ্যামাজনের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।মঙ্গলবার রাতে হরপ্রীত তাঁর বন্ধু গোবিন্দ সিংয়ের সঙ্গে ফিরছিলেন। ভজনপুরার কাছে হঠাৎ গুলি চালায় দুষ্কৃতীরা।
সেই গুলি লাগে হরপ্রীতের মাথায়। গোবিন্দর ডান কানে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। এলএনজিপি হাসপাতালে চিকিৎসা চলছে গোবিন্দের। নিহত যুবকের কাকা জানিয়েছেন, মধ্য় রাতে ফেরার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা করে। কী কারণে হরপ্রীতের ওপর এই আক্রমণ চালানো হল তা নিয়ে পরিবার অন্ধকারে।আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা পাঁচজন ছিল। সকলেই পলাতক। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনার পিছনে কোনও পারিবারিক শত্রুতা না অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: