আরও পড়ুন:
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বাল্য বিবাহ বন্ধ, নারী পাচার বন্ধ সহ একাধিক জনসচেতনতা মূলক কাজ করে চলেছে সরকারের সাথে বেশ কিছু স্বেছাসেবী সংগঠন। রাজ্য যুব কল্যান দপ্তর ও ইউনিসেফের সহায়তায় বাগবেড়িয়া সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের পরিচালনায় মঙ্গলবার জয়নগর ২ নং ব্লকের নিমপীঠ বাগবেড়িয়ায় বাল্য বিবাহ,কন্যা ভ্রুন হত্যা,নারী পুরুষের সমান অধিকার সহ একাধিক বিষয় নিয়ে একটি সচেতনতা শিবির হয়ে গেল।
আরও পড়ুন:
এ দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ভারত সরকারের যুব কল্যান দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডঃরাজিত শুভ্র নস্কর কামিনী কুমার গুছাইত,ভারতীয় যুব অভিসার সুমিতা দাস হালদার, রিমি মজুমদার, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মোনাজাত আলি খান, সাহাজাদাপুর পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য রহিম মোল্লা,সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সম্পাদক বিশ্বনাথ নাইয়া সহ আরো অনেকে।