আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: শুক্রবার রাতে মহেশতলার একটি বহুতল আবাসনের নয় তলা থেকে পড়ে গুরুতর জখম হয় আট বছরের অন্বেষা ঘোষ। প্রতিবেশীদের সহায়তায় অন্বেষাকে প্রথমে বজবজের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটায় কলকাতার সিএমআরআই তে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অন্বেষা। জানা গিয়েছে পেশায় সরকারি চাকুরিজীবী গৌতম ঘোষ নিজের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো উপলক্ষে একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
আরও পড়ুন:
সেই অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিদের পাশাপাশি তার নিজের মেয়েও বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে ওই অগ্নি নির্বাপনের জন্য যে এমার্জেন্সি এক্সিট ছিল তার গর্তে পড়ে যায় অন্বেষা। অপর একটি শিশুর সঙ্গে সে লুকোচুরি খেলছিল। আচমকাই সে নয় তলা থেকে সে নিচে পড়ে গেলেও অপর বাচ্চাটি উপরে উঠে আসতে পারে। এই ঘটনা আবাসিকদের মধ্যে চাউর হতেই আবাসন অফিসে আবাসিকরা গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আবাসন কর্তৃপক্ষের গাফিলতির জন্যেই বারবার এই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন আবাসিকরা এমনটাই দাবি করছেন তারা।