পুবের কলম, ওয়েবডেস্ক: নবী (সা.) কে নিয়ে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যে নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। সেই অস্থির পরিস্থিতির মধ্যে ফের আরও এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। এর ফলে এক রকম বাধ্য হয়ে হরিয়ানার আইটি সেলের প্রধান অরুণ যাদবকে সাসপেন্ড করেছে এই রাজ্যের বিজেপি সরকার।
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৮ জুলাই ২০২২, ১২:০৫
আরও পড়ুন:
অরুণ যাদবের বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননা করে একাধিক ট্যুইট সামনে এসেছে। এর মধ্যে একটি ট্যুইটে তাঁকে কাবা শরিফের সঙ্গে মদের গ্লাসের তুলনা করতে দেখা গিয়েছে। পুরনো সেই ট্যুইটের স্ক্রিনশট বৃহস্পতিবার ভাইরাল হয়ে যায়। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারের দাবি উঠেছে।
#ArrestArunYadav হ্যাশট্যাগটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে। সামাজিক মাধ্যমের সেই জনরোষে পড়ে রাতেই অরুণ যাদবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল বিজেপি।
হরিয়ানা বিজেপির সভাপতি ওপি ধনকর তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সরকারিভাবে অবশ্য তাঁকে বহিষ্কারের কারণ জানিয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে অরুণ যাদবকে ট্যুইট বিতর্কের জন্যই পদ খোয়াতে হল বলে রাজনৈতিক সূত্রে খবর।
আরও পড়ুন:
আরও খবর
বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ
ইসলামের দাওয়াত সবার জন্য
ইসলাম: শান্তির পয়গাম