পুবের কলম,ওয়েবডেস্ক: ‘যে ধর্ম সমানাধিকার দেয় না, তা রোগের সমান’। সনাতন ধর্ম ইস্যুতে স্ট্যালিন পুত্রকে সমর্থন প্রিয়াঙ্ক খাড়গের। পাশাপাশি গলা মিলিয়েছেন পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম। খাড়গে পুত্র এদিন বলেন, ‘যে ধর্ম সমতাকে স্বীকার করে না, সেই ধর্ম নির্মূল হয়ে যাওয়াই কাম্য।’ পাশাপাশি ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ নিয়েও সরব হয়েছেন প্রিয়াঙ্ক। জানান, গণতন্ত্র ধংসের ছক কষছেন কেন্দ্র সরকার। ‘এক দেশ, এক ভোট’ নীতি সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী এবং সংবিধানের পরিপন্থী।
পুরো দেশ যখন করোনার মহামারিতে জুঝছিল তখন অধিবেশন ডাকেনি। মণিপুর, চিনা ইস্যুতেও কৌশলে গা ঢাকা দিয়েছিলেন। হঠাৎ করে অধিবেশন ডাকলেন তিনি। অন্যদিকে চিদম্বরমের পুত্রও এদিন বিস্ফোরক মন্তব্য করেন। জানান, জাতপাত ভারতের জন্য অভিশাপ। অথচ এই জাতপাতের বিভাজন সনাতন ধর্মের প্রধান অঙ্গ। সংশ্লিষ্ট ধর্মের প্রবক্তারা পুরানো যুগ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যা ভারতকে ক্রমান্বয়ে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এমনিতেই এমকে স্টালিন পুত্রের মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। অন্যদিকে বিরোধী জোটের সমস্যা আরও একটু বাড়িয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক।আরও পড়ুন:
স্টালিন পুত্র উদয়নিধি শনিবার চেন্নাইয়ের এক সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন হিন্দু ধর্মকে ম্যালেরিয়া, ডেঙ্গির মতো নির্মূল করা দরকার। কারণ এই ধর্ম সামাজিক ন্যায়কে অস্বীকার করে। বর্ণভেদ প্রথায় বিশ্বাস করে। সোমবার, উদয়নিধির সনাতন ধর্ম ঘিরে মন্তব্যে কংগ্রেস জানিয়েছে, সর্বধর্ম সম্ভব (সব ধর্মকে সম্মান করো) কংগ্রেসের আদর্শ।
প্রতিটি রাজনৈতিক দলের স্বাধীনতা রয়েছে মত প্রকাশের। আমরা প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করি।'আরও পড়ুন:
সনাতন ধর্মের সমালোচনা করে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। অন্যদিকে এই মন্তব্যকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। সরাসরি অভিযোগ তুলেছে, ‘ইন্ডিয়া’ জোট হিন্দু ধর্মের বিরুদ্ধে ‘জেহাদ’ ঘোষণা করেছে। এছাড়া, গোটা হিন্দুত্ববাদী শিবিরই দফায় দফায় ডিএমকে’র নবীন নেতার বিরুদ্ধে সরব হয়েছেন। স্ট্যালিন পুত্রের এই রকম মন্তব্যে তামিলনাড়ুতেও বিজেপির ‘হিন্দুত্বের তাস’ খেলার রাস্তা খুলে গেল বলে মনে করছে বুদ্ধিজীবী মহল।
https://twitter.com/ANI/status/1698593018125975941?s=20